মাথার ভিতরে একটি রঙিন, কল্পনাপ্রসূত প্রাকৃতিক দৃশ্য সহ একটি মাথার চিত্র।

পিতা-মাতা বা পরিচর্যাকারীদের জন্য নির্দেশনা

Spotify-এর মতো পরিষেবা, পিতা বা মাতা এবং বাচ্চাদের, একসাথে নানা আইটেম এক্সপ্লোর করা, শিক্ষামূলক কন্টেন্ট খুঁজে দেখা এবং মিউজিক শোনার একটি অনন্য সুযোগ প্রদান করে। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই সন্তানদের ঘুম পাড়ানোর জন্য লুলাবি অর্থাৎ ঘুমপাড়ানি গানের প্লেলিস্টের সাহায্য নিয়েছেন, আবার অনেকে হয়তো ছোটবেলার ভালো-লাগা নির্দিষ্ট কোনও গানের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিয়ে খুশি হয়েছেন। সাম্প্রতিক বছরে শিশুদের ব্যবহারের জন্য অনলাইন প্ল্যাটফর্মের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, ফলে অনলাইনে খেলার সময় তাদের অ্যাক্সেস করা কন্টেন্ট এবং ফিচার কীভাবে সবচেয়ে ভালোভাবে সীমিত করা যায়, সেটি বুঝতে পারা বেশিরভাগ ক্ষেত্রেই কঠিন বা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে।

অ্যালেক্স হোমসের ফটো

আমি Alex Holmes এবং আমি Spotify সহ বেশ কয়েকটি প্রধান প্রধান প্রযুক্তি কোম্পানির গ্লোবাল সেফটি অ্যাডভাইজরি বোর্ডে আছি, যেখানে আমি তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং অনলাইন ঝুঁকি মোকাবিলা করার নানা পদ্ধতির ব্যাপারে সাজেশন দিয়ে থাকি। এছাড়াও, আমি অলাভজনক সংস্থা, The Diana Award-এর ডেপুটি সিইও, যা প্রিন্সেস ডায়ানার সেই আস্থার ধারাবাহিকতাকে বহন করে চলেছে যাতে বিশ্বাস করা হয় যে তরুণ প্রজন্মের মানুষরাই এই বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আমি, 16 বছর বয়সে, নিজে গুন্ডাদের দ্বারা হয়রানির শিকার হওয়ার পরে, পিয়ার-টু-পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, Anti-Bullying Ambassadors প্রতিষ্ঠা করেছিলাম। এছাড়াও আমি BBC-এর দাতব্যমূলক সংস্থা, BBC Children in Need--এর সাথেও কাজ করি। উপরে দেওয়া তথ্য থেকেই আপনি এটি অনুমান করতে পারবেন যে বাচ্চাদের সুখ-শান্তি ও সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সামনে উঠে আসা সব ধরনের প্রতিবন্ধকতাকে দূর করার ব্যাপারে আমি খুবই আগ্রহ নিয়ে কাজ করতে চাই।

অনলাইন জগতে, আমি সবসময় পিতা বা মাতাদের এই পরামর্শ দেই যে তাদের সন্তানদের জন্য কোন ধরনের কন্টেন্ট এবং ফিচার উপযুক্ত হবে তা তাদের সাথে একসঙ্গে বসেই ঠিক করে নিতে হবে। তারা কোন ধরনের কন্টেন্ট শুনলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা নিয়ে তাদের সাথে আলোচনা করুন, এবং কোনও কন্টেন্ট তাদের মনে বিরক্তি উৎপাদন করলে বা তারা উদ্বিগ্ন হলে, সেক্ষেত্রে তারা কী কী করতে পারেন, তা তাদের বুঝতে সাহায্য করুন। অভিভাবক এবং পরিবারকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য, Spotify নিচে একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করেছে, এতে শিশুদের জন্য ডিজাইন করা লেটেস্ট টুল এবং ফিচারের বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অভিভাবকীয় নিয়ন্ত্রণ, যা ব্যবহার করে আপনি অশ্লীল কন্টেন্ট-এর হাত থেকে রক্ষা করতে পারবেন এবং যে কোনও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট বা মনোযোগ আকর্ষণ করার বিষয়ে রিপোর্ট করার নানা উপায়ও এখানে দেওয়া হয়েছে।

আপনার সন্তান ব্যবহার করতে পারবে এমন সব আলাদা আলাদা পরিষেবাতে নেভিগেট করা কঠিন এবং আমি প্রত্যেক পিতা-মাতা বা পরিচর্যাকারীদের এই সাজেশন দিই যে তারা যেন তাদের সন্তানের সাথে একসঙ্গে Spotify-কে বোঝার পাশাপাশি এটি জানার চেষ্টা করেন যে বাচ্চারা কোন ধরনের মিউজিক শুনছেন এবং কোন কোন উপায়ে তারা অন্যদের সাথে এনগেজ হচ্ছেন। এছাড়াও, এটি আপনার সন্তানদের অন্য শিশুদের প্রতি তাদের করা অ্যাকশন সম্পর্কে সচেতন হতে এবং প্লেলিস্টের শিরোনাম, প্রোফাইল বা প্লেলিস্ট ফটো/আপলোড করা আইটেমের বিষয়ে তাদের আরও সতর্ক হতে সাহায্য করবে। তাদের উৎসাহ দিন যাতে তারা আপনার সাথে প্লেলিস্ট শেয়ার করেন, কারণ এটি একসাথে কন্টেন্ট বেছে নিয়ে সাজানো ও কানেক্ট করা এবং সুন্দর ও ইতিবাচক কথোপকথনের সুযোগ তৈরি করে দিতে পারে।

মিউজিক এবং অডিও হল বাচ্চাদের বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের নিজেদের প্রকাশ করতে এবং এই বিশ্বকে বুঝতে সাহায্য করবে। সঠিক সহায়তার সাথে, আপনি তাদের গোপনীয়তা, স্বাধীনতা এবং আপনার নিজের অভিভাবকত্বের স্টাইলের ভারসাম্য বজায় রেখে তাদের আরও আত্মবিশ্বাসী, প্রাণোচ্ছল এবং কৌতূহলী হয়ে উঠতে Spotify-এর মতো টুলগুলি ব্যবহার করতে পারবেন। অবশেষে, এই বিষয়গুলি সম্পর্কে আপনার সন্তানের সাথে কথা বলাই হচ্ছে তাদের দেখানোর সর্বোত্তম উপায় যে তারা ডিজিটাল বিশ্ব সম্পর্কে শেখার সময় আপনি তাদের সহায়তা করার জন্য আছেন।

Alex Holmes, OBE

শিশু সুরক্ষা বিশেষজ্ঞ

www.antibullyingpro.com

কম বয়সী শ্রোতার প্রতি আমাদের দায়বদ্ধতা

Spotify হল একটি ডিজিটাল মিউজিক, পডকাস্ট এবং অডিওবুক পরিষেবা যা সারা বিশ্বের ক্রিয়েটরদের লক্ষ লক্ষ গান এবং অন্যান্য কন্টেন্ট শোনার অ্যাক্সেস দেয়। আমরা বুঝি যে ডিজিটাল বিশ্ব জুড়ে নেভিগেট করে কোন কোন কন্টেন্ট ভালো নয় তার উপরে নজর রাখা, পিতা বা মাতার জন্য চ্যালেঞ্জিং হতে পারে এবং আপনার পরিবারের জন্য সঠিক কন্টেন্ট এবং অভিজ্ঞতার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ব্যক্তিগত হয়। কম বয়সী শ্রোতাদের জন্য আকর্ষণীয় এবং তাদের জন্য উপযোগী অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করার জন্য, আমরা একগুচ্ছ গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে:

  • শিশুদের শোষণকারী কন্টেন্টের বিরুদ্ধে একটি শূন্য-সহনশীলতার নীতি প্রতিষ্ঠা করা এবং Spotify প্ল্যাটফর্মের নিয়ম-এর মাধ্যমে, শিশুদের ক্ষতি করে এমন বেআইনি এবং/অথবা আপত্তিজনক আচরণ নিষিদ্ধ করা
  • সম্ভাব্য নীতি লঙ্ঘন শনাক্ত করতে, মেশিন লার্নিং সিগন্যালকে কাজে লাগানো এবং ব্যবহারকারীর রিপোর্টিংয়ের পদ্ধতি স্থাপন করা
  • চব্বিশ ঘণ্টা লঙ্ঘনকারী বিষয়বস্তু পর্যালোচনা এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কর্মী দল গঠন করা
  • ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন ব্যবহারকারী যখন আত্মহত্যা, আত্ম-ক্ষতি সম্পর্কিত কন্টেন্ট এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাস সংক্রান্ত কন্টেন্ট সার্চ করেন, তখন তাদের সাথে মানসিক স্বাস্থ্যের রিসোর্স কানেক্ট করা
  • অভিভাবকীয় নিয়ন্ত্রণ প্রদান করা যাতে পিতা বা মাতা বা অভিভাবক তার পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত অভিজ্ঞতা তৈরি করে নিতে পারেন
  • আমাদের টিমগুলি উদীয়মান ঝুঁকি এবং প্রশমন কৌশলগুলির সাথে যাতে আপ-টু-ডেট থাকে তা নিশ্চিত করতে Thorn এবং Diana Award-এর মতো আমাদের Spotify Safety Advisory Council-এর বিশেষজ্ঞদের এবং Jed Foundation, Tech Coalition এবং WeProtect Alliance-এর পার্টনারদের কাছ থেকে সক্রিয়ভাবে ফিডব্যাক চাওয়া হচ্ছে।

শিশু সুরক্ষার ল্যান্ডস্কেপ বিকশিত হওয়ার পাশাপাশি, আমাদের নীতি, টুল ও কার্যক্ষমতা রিফাইন করা চালিয়ে যাব। এটি না হওয়া পর্যন্ত, একজন পিতা বা মাতা অথবা অভিভাবক হিসাবে কম বয়সী শ্রোতাদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরি করাতে আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন, তার ব্যাপারে আরও জানতে বিস্তারিত পড়ুন।

Spotify-তে আপনার সন্তানের অভিজ্ঞতা

কোনও অ্যাকাউন্ট তৈরি করা

সব ব্যবহারকারীদের অবশ্যই তাদের অ্যাকাউন্টের সাথে যুক্ত দেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। যদি আপনার সন্তানের বয়স Spotify ব্যবহারের ন্যূনতম বয়সের চেয়ে কম হয় অথবা সে যদি আমাদের ব্যবহারের শর্তাবলী পূরণ না করে, তবে তাদের অ্যাকাউন্ট অবশ্যই বন্ধ করে দিতে হবে অথবা একটি ম্যানেজ করা অ্যাকাউন্ট হিসাবে থাকতে হবে।

অ্যাকাউন্ট তৈরি করার সময়, আপনার বাচ্চার বয়স সঠিকভাবে দেখানোটা গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে এবং আমাদের একটি প্রোডাক্টের অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করে।

ম্যানেজ করা অ্যাকাউন্ট

ম্যানেজ করা অ্যাকাউন্ট এমন একটি মিউজিকের অভিজ্ঞতা প্রদান করে যা বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা স্বাধীনভাবে এক্সপ্লোর করতে পারে এবং এটি বাচ্চাদের মিউজিক শোনার পরিবেশকে গাইড এবং গঠন করার জন্য, পিতা বা মাতা অথবা অভিভাবকদের বিভিন্ন টুল প্রদান করে। 13 বছরের কম বয়সী (বা স্থানীয় সমতুল্য বয়সের) শ্রোতাদের জন্য তৈরি এই অ্যাকাউন্ট তাদের নতুন সব শব্দ বা গানের সাথে পরিচিত হতে এবং মিউজিকের অনেক বড় ক্যাটালগ থেকে নিজেদের পছন্দ গড়ে তুলতে সাহায্য করে। নিম্নলিখিত ফিচার ডিফল্টরূপে সব ম্যানেজ করা অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে:

  • শুধু মিউজিক: ম্যানেজ করা অ্যাকাউন্টে অডিওবুক এবং পডকাস্ট শোনার সুবিধা উপলভ্য নেই। এছাড়াও, ম্যানেজ করা অ্যাকাউন্টের মধ্যে, কিছু গান উপলভ্য নাও হতে পারে, যেমন যেগুলির মধ্যে যৌনতাপূর্ণ অশ্লীল লিরিক্স থাকে, যা আমাদের Spotify Safety Advisory Council-এ গঠিত দৃষ্টিভঙ্গিতে প্রতিফলতি হয়।
  • সীমিত ইন্টারঅ্যাক্টিভিটি: ম্যানেজ করা অ্যাকাউন্টের প্রোফাইল ব্যক্তিগত হয় এবং সেগুলি সার্চ করা বা আবিষ্কার করা যায় না। এছাড়াও, তারা অন্যান্য Spotify ব্যবহারকারীদের সার্চ বা খুঁজে বের করতে বা Jam এবং ব্লেন্ড-এর মতো ফিচারেও অংশ নিতে পারবে না।
  • বয়স-সীমাবদ্ধ ফিচার: স্বত্বাধিকারীদের দ্বারা 18+ বছর হিসাবে ট্যাগ করা মেসেজ বা মিউজিক ভিডিওর মতো বয়স-সীমাবদ্ধ ফিচার, ম্যানেজ করা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে না।
  • অটোমেটিক সার্চ সংক্রান্ত সুরক্ষা: কম বয়সীদের জন্য অনুপযুক্ত কন্টেন্টের সাথে সাধারণভাবে যুক্ত কোনও শব্দের জন্য সার্চ ও সার্চের সাজেশন আটকানো হয়।
  • বিজ্ঞাপন: আমাদের Spotify Premium ফ্যামিলি প্ল্যানে ম্যানেজ করা অ্যাকাউন্টে কোনও বিজ্ঞাপন ছাড়াই মিউজিক শোনার সুবিধা রয়েছে। আমাদের ফ্রি পরিষেবাতে ম্যানেজ করা অ্যাকাউন্টে যদিও বিজ্ঞাপন থাকে, তবে এই অভিজ্ঞতা শুধু Spotify ফিচার সম্পর্কিত তথ্যমূলক বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ এবং সেখানে সরাসরি কেনাকাটার কোনও লিঙ্ক থাকে না।

এছাড়াও, আমাদের সহজ ইন-অ্যাপ কন্ট্রোলের মাধ্যমে, কম বয়সী শ্রোতারা কী অ্যাক্সেস করতে পারবে তা পিতা বা মাতা/অভিভাবক নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং প্রতিটি পরিবারের জীবনাযাত্রাও আলাদা, তাই আমাদের টুল আরও উন্নত করার ব্যাপারে দায়বদ্ধ, যাতে পিতা বা মাতা ও অভিভাবক সংশ্লিষ্ট সেইসব উপায় অবলম্বন করে বাচ্চাদের মিউজিক শেয়ার করতে পারেন, যেগুলি তারা সঠিক বলে মনে করেন। বর্তমানে এইসব টুলের মধ্যে যেসব সুবিধা রয়েছে:

  • নির্দিষ্ট শিল্পী ও গানের প্লেব্যাক নিয়ন্ত্রণ করা: পিতা বা মাতা/অভিভাবক নির্দিষ্ট শিল্পী বা ট্র্যাককে বন্ধ করে দিতে পারেন।
  • অশ্লীল কন্টেন্টের ফিল্টার: নির্মাতা এবং স্বত্বাধিকারীদের দ্বারা অশ্লীল হিসেবে চিহ্নিত করা গান পিতা বা মাতা/অভিভাবক বন্ধ করে দিতে পারেন। ম্যানেজ করা অ্যাকাউন্টের জন্য অশ্লীল কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা থাকে, তবে পিতা বা মাতা/অভিভাবক চাইলে, তাদের কাছে সেটিংস থেকে এটি পরিবর্তন করার বিকল্প খোলা থাকবে।
  • ভিডিও এবং Canvas-এর জন্য নিয়ন্ত্রণ: পিতা-মাতা/অভিভাবক, Spotify-এর সব সারফেস জুড়ে, Canvas (গানের সাথে ছোট, লুপিং ভিজ্যুয়াল) এবং ভিডিওতে, কম বয়সী শ্রোতাদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারেন। ম্যানেজ করা অ্যাকাউন্টের জন্য ভিডিও এবং Canvas সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা থাকে, তবে পিতা-মাতা/অভিভাবকরা চাইলে, তাদের কাছে সেটিংস থেকে এটি পরিবর্তন করার বিকল্প খোলা থাকবে।

অতিরিক্ত তথ্য

Spotify কিডস

একটি স্বতন্ত্র অ্যাপ যা একটি বেছে নিয়ে সাজানো অভিজ্ঞতা প্রদান করে এবং এতে এমন কন্টেন্ট রয়েছে যা কমবয়সী শিশুদের বেশি পছন্দ হতে পারে। আরও জানতে, এখানে ক্লিক করুন।

লঙ্ঘনকারী কন্টেন্ট সম্পর্কে রিপোর্ট করা

Spotify-এর সমস্ত কন্টেন্টকে স্থানীয় আইন এবং আমাদের প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলতে হবে। আমাদের Spotify Safety Advisory Council সহ বিশ্বস্ত বৈশ্বিক সুরক্ষা বিশেষজ্ঞদের ফিডব্যাক নিয়ে, আমাদের সুরক্ষা নীতি বিশেষজ্ঞদের ইন-হাউস টিম এইসব নিয়ম তৈরি করেছে। এছাড়াও, কন্টেন্ট অতি দ্রুততার সাথে পর্যালোচনা করতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয় নিশ্চিত করার জন্য, বিশ্বজুড়ে আমাদের কর্মীরা সব সময় তৎপর রয়েছে।

আমাদের নীতিমালা এবং বিধিনিষেধ প্রয়োগের পদ্ধতি স্থির নয় এবং এগুলি পরিবর্তনশীল অপব্যবহারের ট্রেন্ড, বৈশ্বিক নিয়ন্ত্রক পটভূমি, নতুন ধরনের কন্টেন্ট এবং আমাদের বিশ্বস্ত নিরাপত্তা পার্টনারদের ফিডব্যাকের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিবর্তিত হয়।

আপনি যদি এমন কোনও কন্টেন্টের সম্মুখীন হন যা আমাদের প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘন করতে পারে বলে আপনার মনে হয়, তাহলে অনুগ্রহ করে এই ফর্ম-এর মাধ্যমে তার ব্যাপারে রিপোর্ট করুন। রিপোর্ট করার অতিরিক্ত বিকল্প সম্পর্কে আরও জানতে, আমাদের সুরক্ষা ও প্রাইভেসি সেন্টার-এ যান।

Spotify-তে গোপনীয়তা

আমরা বাচ্চাদের ডেটা সহ আমাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া কার্যকর করেছি। ব্যক্তিগত ডেটা ব্যবহারের কিছু উপায় হল, আপনার ভাষায় বিভিন্ন সাজেশন প্রদান করা, আপনার পছন্দ হতে পারে এমন কোনও গানের নাম সাজেস্ট করা অথবা আপনার নতুন পছন্দসই কোনও শিল্পীকে খুঁজে পেতে সাহায্য করা।

আমরা কীভাবে আপনার ডেটা ও গোপনীয়তা সংক্রান্ত অধিকার এবং পছন্দ ব্যবহার করি এবং কীভাবে আপনার সেটিংস অ্যাডজাস্ট করবেন তার ব্যাপারে আরও জানতে, অনুগ্রহ করে আমাদের সুরক্ষা ও প্রাইভেসি সেন্টার দেখুন এবং আমাদের গোপনীয়তা নীতি পড়ুন। আপনি যদি কোনও ম্যানেজ করা অ্যাকাউন্টের মাধ্যমে কোনও কম বয়সী শ্রোতার পিতা বা মাতা বা অভিভাবক হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ম্যানেজ করা অ্যাকাউন্টের পিতা বা মাতা এবং অভিভাবকদের জন্য গোপনীয়তা নোটিশ এবং আমাদের কম বয়সী শ্রোতার গোপনীয়তা নীতি পড়ে দেখুন।