কনটেন্ট যান
Spotify
    • Premium ইন্ডিভিজুয়াল 1টি অ্যাকাউন্ট - একজন ব্যক্তির জন্য।
    • Premium ডুও 2টি অ্যাকাউন্ট - একই বাড়িতে বসবাস করা দম্পতির জন্য।
    • Premium ফ্যামিলি সর্বাধিক 6টি অ্যাকাউন্ট - একই বাড়িতে বসবাস করা পরিবারের জন্য।
    • Premium স্টুডেন্ট 1টি অ্যাকাউন্ট - যোগ্য স্টুডেন্টদের জন্য ছাড়।
  • সহায়তা
  • ডাউনলোড করুন
  • সাইন আপ করুন
  • লগ-ইন করুন
  • আইনি
  • ব্যবহারের চুক্তি ও শর্তাবলী
  • বৌদ্ধিক সম্পত্তি সংক্রান্ত নীতি
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারকারীর নির্দেশিকা
  • প্রিমিয়ামের অফারের শর্তাদি

Spotify কুকি পলিসি

25 ফেব্রুয়ারি 2026 থেকে এটি কার্যকর হবে

1. কুকিজ কী?

2. আমরা কীভাবে কুকিজ ব্যবহার করি?

3. কুকি এবং আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন ম্যানেজ করার বিকল্প

4. এই নীতিতে করা আপডেট

5. আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন

এই নীতিতে বর্ণনা করা হয়েছে, Spotify কীভাবে কুকি এবং একই ধরনের প্রযুক্তি (সামগ্রিকভাবে "কুকি") ব্যবহার করে। এখন থেকে, আমরা এটিকে 'নীতি' বলে অভিহিত করব। এই নীতির উদ্দেশ্য হল আপনাকে Spotify কুকি এবং একই ধরনের প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত স্পষ্ট তথ্য প্রদান করা। এটি Spotify-এর পরিষেবা বা ওয়েবসাইট ব্যবহার করা যে কোনও ব্যক্তির উপরেই প্রযোজ্য (একত্রে 'পরিষেবা' বলা হয়েছে)। এছাড়াও এই নীতিটি আপনার কুকি সেটিংস ম্যানেজ করার জন্য আপনার কাছে উপলভ্য বিকল্পের ব্যাপারেও ব্যাখ্যা করে বোঝায়।

1. কুকিজ কী?

কুকি এবং একই ধরনের প্রযুক্তি, যেমন পিক্সেল ট্যাগ, হল ছোট ফাইল যা আপনার ডিভাইসে ডাউনলোড করা হয়। এই নীতিতে আমরা এগুলিকে সম্মিলিতভাবে 'কুকি' নামে অভিহিত করব। Spotify-এর প্ল্যাটফর্ম বা পরিষেবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করর সময় এইসব ফাইল আপনার ডিভাইসে প্লেস করা হয়। উদাহরণস্বরূপ, এটি নিম্নলিখিত সময়ে ঘটতে পারে, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে, আমাদের অ্যাপ ব্যবহার করলে, আমাদের কোনও বিজ্ঞাপনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলে অথবা আমাদের পাঠানো কোনো ইমেল খুলে দেখলে। কুকি আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে, কারণ এগুলি Spotify এবং আমাদের পার্টনারদের, আপনার ডিভাইসকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে সহায়তা করে। এগুলি আপনার অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, আপনার পছন্দ বুঝতে বা আপনার পূর্ববর্তী কার্যকলাপ মনে রাখতে, কুকি আমাদের সাহায্য করে। এই লিঙ্ক থেকে আপনি কুকি সম্পর্কে আরও অনেক সাধারণ তথ্য পেতে পারবেন: www.allaboutcookies.org।

2. আমরা কীভাবে কুকিজ ব্যবহার করি?

কুকি বিভিন্ন কার্যকলাপ পারফর্ম করে। এগুলি আপনাকে বিভিন্ন পৃষ্ঠার মধ্যে আরও দক্ষভাবে নেভিগেট করতে সহায়তা করে। এগুলি আপনার পছন্দকে মনে রেখে সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতেও সহায়তা করে। এছাড়াও অনলাইনে আপনি যেসব বিজ্ঞাপন দেখেন, সেগুলিকে আপনার ও আপনার আগ্রহের সাথে আরও প্রাসঙ্গিক করে তুলতেও এগুলি সহায়তা করতে পারে।

Spotify দুটি প্রধান প্রধান ক্যাটাগরির কুকি ব্যবহার করে: (1) অত্যন্ত প্রয়োজনীয় কুকি এবং (2) ঐচ্ছিক কুকি:

  • *অত্যন্ত প্রয়োজনীয় কুকিজ

এইসব কুকি Spotify বা আমাদের পক্ষ থেকে কোনও থার্ড পার্টি দ্বারা সেট করা হয়। আপনি যাতে আমাদের পরিষেবার ফিচার ব্যবহার করতে পারেন, তার জন্য় এগুলি অপরিহার্য। এগুলি আপনাকে বিভিন্ন কাজ করতে দেয়, যেমন কন্টেন্ট দেখা, গোপনীয়তা সম্পর্কিত পছন্দ সেট করা, সাইন ইন করা, পরিষেবা পাওয়ার জন্য পেমেন্ট করা বা ফর্ম পূরণ করা। এইসব কুকি ছাড়া আমাদের পরিষেবা প্রদান করা যাবে না তাই আপনি এগুলিকে বাতিলও করতে পারবেন না।

  • *ঐচ্ছিক কুকিজ

ঐচ্ছিক কুকিজ 'প্রথম পক্ষের কুকিজ' বা 'তৃতীয় পক্ষের কুকিজ' হতে পারে। প্রথম পক্ষের কুকিজ সরাসরি Spotify দ্বারা বা আমাদের অনুরোধে তৃতীয় পক্ষের দ্বারা সেট করা হয়। তৃতীয় পক্ষের কুকিজ আমাদের অ্যানালিটিক্স বা বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের মতো কোনও তৃতীয় পক্ষ দ্বারা সরাসরি সেট করা হয় বা তৃতীয় পক্ষের অনুরোধে Spotify দ্বারা সেট করা হয়৷ আপনি এই লিঙ্কে এই পার্টনারদের একটি তালিকা দেখতে পারবেন। Spotify বা আমাদের পার্টনাররা নিম্নলিখিত উপায়ে ঐচ্ছিক কুকিজ ব্যবহার করে:

কুকির প্রকার

উদ্দেশ্য

অত্যন্ত প্রয়োজনীয় কুকিজ

আপনি যাতে প্রযুক্তিগতভাবে কন্টেন্ট ডেলিভার করা, আপনার গোপনীয়তার পছন্দগুলো সেট করা, লগ ইন করা, পেমেন্ট করা বা ফর্ম পূরণ করার মতো আমাদের পরিষেবার ফিচারগুলি ব্যবহার করতে পারেন সেইজন্য এইসব কুকিজ প্রয়োজন। এইসব কুকিজ ছাড়া আমাদের পরিষেবা প্রদান করা যাবে না তাই আপনি এগুলিকে প্রত্যাখ্যান করতে পারবেন না।

পারফর্ম্যান্স কুকিজ

এইসব কুকিজ ভিজিটররা কীভাবে আমাদের পরিষেবাগুলি ব্যবহার করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে। যেমন, এইসব কুকিজ আমাদের ওয়েবসাইটে ভিজিট গণনা করতে এবং ভিজিটররা কীভাবে ওয়েবসাইট খুঁজে পেয়েছেন তা বুঝতে সাহায্য করে।

যেসব ওয়েব অ্যানালিটিক্স কোনও ওয়েবসাইটের পারফর্ম্যান্স উন্নত করতে ডেটা সংগ্রহ করে, সেগুলি এই বিভাগের অন্তর্ভুক্ত। যেমন, এগুলি ডিজাইন পরীক্ষা করার জন্য এবং ব্যবহারকারীর জন্য সঙ্গতিপূর্ণ লুক এবং অনুভূতি বজায় রাখতে ব্যবহার করা যেতে পারে। আমরা আপনাকে পাঠানো আমাদের ইমেল নিউজলেটার বা অন্যান্য যোগাযোগ থেকেও তথ্য সংগ্রহ করতে পারি, এতে অন্তর্ভুক্ত আপনি কোনও নিউজলেটার খুলেছেন বা ফরোয়ার্ড করেছেন বা এর কোনও কন্টেন্টে ক্লিক করেছেন কিনা সেই সংক্রান্ত তথ্য। এই তথ্য থেকে আমাদের নিউজলেটারের কার্যকারিতা সম্পর্কে আমরা জানতে পারি এবং এটি আমাদের নিশ্চিত করতে সাহায্য করে যে আমরা এমন তথ্য সরবরাহ করছি যা আপনার কাছে আকর্ষণীয়।

এই বিভাগে আচরণগত/আগ্রহ-ভিত্তিক টার্গেট করা বিজ্ঞাপন নেটওয়ার্কের জন্য ব্যবহৃত কুকিজ অন্তর্ভুক্ত নয়।

কার্যকারিতা

এইসব কুকিজের সাহায্যে আমাদের পরিষেবাগুলি আপনার পছন্দের বিকল্পগুলি যেমন আপনার ব্যবহারকারীর নাম, ভাষা বা আপনি যে অঞ্চলে বসবাস করেন তা মনে রাখতে পারে এবং উন্নত, আরও ব্যক্তিগত ফিচার এবং কন্টেন্ট প্রদান করতে পারে। যেমন, আপনি কাস্টমাইজ করতে পারেন এমন ওয়েব পেজের অংশগুলিতে যেসব পরিবর্তন করেছেন তা মনে রাখতে এইসব কুকিজ ব্যবহার করা যেতে পারে।

এইসব কুকিজ আপনার অভিজ্ঞতা উন্নত করার জন্য আপনার পছন্দগুলি মনে রাখে। আপনি এইসব কুকিজকে অনুমতি না দিলে আপনি এর আগে আমাদের পরিষেবায় ভিজিট করে যেসব বিকল্পগুলি পছন্দ করেছেন সেগুলি সেভ করা হবে না।

কাস্টমাইজ করা বা বিজ্ঞাপন দেখানো সম্পর্কিত কুকি

এইসব কুকিজ আপনার ব্রাউজিংয়ের অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে যাতে আপনাকে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো যায় এবং আপনার পছন্দগুলি বোঝা যায়। এছাড়া, এগুলি আপনি কোনও বিজ্ঞাপন যতবার দেখেন সেই সংখ্যা সীমিত করার পাশাপাশি Spotify-এর শেয়ার করা বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। এইসব কুকিজ লগ করে যে আপনি একটি ওয়েবসাইট ভিজিট করেছেন এবং এই তথ্য অন্যান্য সংস্থা যেমন বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করা হতে পারে। এছাড়া, Spotify অন্যান্য প্ল্যাটফর্মের সাথে Spotify-এর প্রচার, ফিচার বা নতুন রিলিজের মার্কেটিং করার জন্য সীমিত ডেটা শেয়ার করতে পারে। আপনি যদি এইসব কুকিজকে অনুমতি না দেন তবুও আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন তবে সেগুলি আপনার জন্য কম উপযোগী হবে।

3. কুকিজ এবং আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন ম্যানেজ করার বিকল্প

ওয়েব ব্রাউজার সেটিংস

আপনি কুকিজ গ্রহণ করার, প্রত্যাখ্যান করার এবং মুছে ফেলার জন্য আপনার ওয়েব ব্রাউজার সেটিংস ব্যবহার করতে পারবেন। এমনটি করার জন্য, আপনার ব্রাউজার প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করুন (সাধারণত 'সহায়তা', 'টুল' বা 'এডিট করুন' সেটিংসের মধ্যে থাকে)।

অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি যদি নিজের ব্রাউজারকে কুকিজ প্রত্যাখ্যান করার জন্য সেট করেন তবে Spotify ওয়েবসাইটের সব ফিচার ব্যবহার করতে পারবেন না। আরও তথ্য জানতে, আপনি www.allaboutcookies.org-এ যেতে পারেন।

মোবাইল আইডেন্টিফায়ার

আপনার মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম, আপনাকে, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপন থেকে অপ্ট-আউট করতে বা আপনার 'মোবাইল আইডেন্টিফায়ার' রিসেট করতে সাহায্য করতে পারে। যেমন, আপনি iOS ডিভাইসে 'অ্যাপকে ট্র্যাক করার অনুরোধ করার অনুমতি দিন' সেটিং বা Android ডিভাইসে 'আগ্রহ-ভিত্তিক বিজ্ঞাপন থেকে অপ্ট-আউট করুন' সেটিং ব্যবহার করতে পারেন। এইসব সেটিংসের মাধ্যমে, আপনার আগ্রহ অনুসারে কাস্টমাইজ করা বিজ্ঞাপন পরিবেশন করার উদ্দেশ্যে, আপনার অ্যাপ ব্যবহার সংক্রান্ত তথ্যের ব্যবহার সীমিত করতে পারেন।

টগল করে প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপন দেখা

Spotify পরিষেবাতে, আপনি প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা থেকে অপ্ট-আউট করতে পারবেন। এটি করতে, আপনার Spotify অ্যাকাউন্টের অ্যাকাউন্ট গোপনীয়তা পৃষ্ঠায় থাকা কাস্টমাইজ করা বিজ্ঞাপন টগল বন্ধ করুন। যদি আপনি কাস্টমাইজ করা বিজ্ঞাপন টগল বন্ধ করেন, তাহলে Spotify আপনার তথ্য থার্ড পার্টি বিজ্ঞাপন প্রদানকারীদের সঙ্গে শেয়ার করবে না। Spotify আর আপনার তথ্য ব্যবহার করে প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপনও দেখাবে না। আপনি তবুও পরিষেবাতে বিজ্ঞাপন দেখতে পেতে পারেন, যা আপনার Spotify রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য এবং রিয়েল-টাইমে আপনি কীভাবে Spotify ব্যবহার করেন, তার উপর ভিত্তি করে দেখানো হবে। তবে, এইসব বিজ্ঞাপন আপনার জন্য কম প্রাসঙ্গিক হতে পারে।

Spotify বা আমাদের পক্ষ থেকে কোনও পরিষেবা প্রদানকারীর দেখানো কিছু প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপনে, 'বিজ্ঞাপন সংক্রান্ত পছন্দ' আইকন থাকতে পারে। এই আইকন বা একই ধরনের কোনও টুল ব্যবহার করে আপনি কাস্টমাইজ করা বিজ্ঞাপন পাওয়ার সুবিধা থেকে অপ্ট-আউট করতে পারেন। আপনি AdChoices আইকনে ক্লিক করতে পারেন অথবা নিম্নলিখিত বিষয় করতে, www.aboutads.info পেজ ভিজিট করতে পারেন:

  • প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপন দেখানোর জন্য, আপনার অনলাইন ক্রিয়াকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ব্যবহার সম্পর্কে আরও জানুন বা
  • ডিজিটাল অ্যাডভারটাইজিং অ্যালায়েন্স (DAA)-তে অংশগ্রহণকারী কোম্পানির দ্বারা প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা অনুসারে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ডেটা ব্যবহার করার বিকল্প থেকে অপ্ট-আউট করুন।

4. এই নীতিতে করা আপডেট

আমরা মাঝে মাঝে এই নীতিতে পরিবর্তন করতে পারি।

আমরা এই নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলে, আপনাকে নোটিশ পাঠাব। বিভিন্ন পরিস্থিতির জন্য কোনটি উপযুক্ত, তার উপর বিজ্ঞপ্তির ধরন নির্ভর করবে। যেমন, আমরা Spotify পরিষেবার মধ্যে বিশেষ উল্লেখযোগ্যভাবে নোটিশ দেখাতে পারি বা আপনাকে ইমেল বা ডিভাইস নোটিফিকেশন পাঠাতে পারি।

5. আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন

এই নীতি পড়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই নীতি সম্পর্কিত বিষয় নিয়ে কোনও প্রশ্ন বা উদ্বেগ থাকলে, নিম্নলিখিত যে কোনও উপায়ে আমাদের ডেটা প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করুন:

  • privacy@spotify.com-এ ইমেল করুন
  • এই ঠিকানায় আমাদের লিখুন: Spotify AB, Regeringsgatan 19, 111 53 Stockholm, Sweden

আশা করি Spotify ব্যবহার করে আপনার আরও ভালো লাগবে!

© Spotify AB.

Spotify

    কোম্পানি

  • সম্পর্কে
  • চাকরি
  • For the Record

    কমিউনিটি

  • শিল্পীদের জন্য
  • ডেভলপার
  • বিজ্ঞাপন দেওয়া
  • বিনিয়োগকারী
  • বিক্রেতা

    উপযোগী লিংক

  • সহায়তা
  • ওয়েব প্লেয়ার
  • ফ্রি মোবাইল অ্যাপ
  • আপনার মিউজিক ইমপোর্ট করুন

    Spotify প্ল্যান

  • Premium ইন্ডিভিজুয়াল
  • Premium ডুও
  • Premium ফ্যামিলি
  • Premium স্টুডেন্ট
  • Spotify ফ্রি
বাংলাদেশ
  • আইনি
  • সুরক্ষা ও প্রাইভেসি সেন্টার
  • গোপনীয়তা নীতি
  • কুকিজ
  • বিজ্ঞাপন সম্পর্কে
  • অ্যাক্সেসিবলিটি
© 2026 Spotify AB