
Spotify-এর মতো পরিষেবা, পিতা বা মাতা এবং বাচ্চাদের, একসাথে নানা আইটেম এক্সপ্লোর করা, শিক্ষামূলক কন্টেন্ট খুঁজে দেখা এবং মিউজিক শোনার একটি অনন্য সুযোগ প্রদান করে। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই সন্তানদের ঘুম পাড়ানোর জন্য লুলাবি অর্থাৎ ঘুমপাড়ানি গানের প্লেলিস্টের সাহায্য নিয়েছেন, আবার অনেকে হয়তো ছোটবেলার ভালো-লাগা নির্দিষ্ট কোনও গানের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিয়ে খুশি হয়েছেন। সাম্প্রতিক বছরে শিশুদের ব্যবহারের জন্য অনলাইন প্ল্যাটফর্মের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, ফলে অনলাইনে খেলার সময় তাদের অ্যাক্সেস করা কন্টেন্ট এবং ফিচার কীভাবে সবচেয়ে ভালোভাবে সীমিত করা যায়, সেটি বুঝতে পারা বেশিরভাগ ক্ষেত্রেই কঠিন বা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে।

আমি Alex Holmes এবং আমি Spotify সহ বেশ কয়েকটি প্রধান প্রধান প্রযুক্তি কোম্পানির গ্লোবাল সেফটি অ্যাডভাইজরি বোর্ডে আছি, যেখানে আমি তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং অনলাইন ঝুঁকি মোকাবিলা করার নানা পদ্ধতির ব্যাপারে সাজেশন দিয়ে থাকি। এছাড়াও, আমি অলাভজনক সংস্থা, The Diana Award-এর ডেপুটি সিইও, যা প্রিন্সেস ডায়ানার সেই আস্থার ধারাবাহিকতাকে বহন করে চলেছে যাতে বিশ্বাস করা হয় যে তরুণ প্রজন্মের মানুষরাই এই বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আমি, 16 বছর বয়সে, নিজে গুন্ডাদের দ্বারা হয়রানির শিকার হওয়ার পরে, পিয়ার-টু-পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, Anti-Bullying Ambassadors প্রতিষ্ঠা করেছিলাম। এছাড়াও আমি BBC-এর দাতব্যমূলক সংস্থা, BBC Children in Need-এর সাথেও কাজ করি। উপরে দেওয়া তথ্য থেকেই আপনি এটি অনুমান করতে পারবেন যে বাচ্চাদের সুখ-শান্তি ও সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সামনে উঠে আসা সব ধরনের প্রতিবন্ধকতাকে দূর করার ব্যাপারে আমি খুবই আগ্রহ নিয়ে কাজ করতে চাই।
অনলাইন জগতে, আমি সবসময় পিতা বা মাতাদের এই পরামর্শ দেই যে তাদের সন্তানদের জন্য কোন ধরনের কন্টেন্ট এবং ফিচার উপযুক্ত হবে তা তাদের সাথে একসঙ্গে বসেই ঠিক করে নিতে হবে। তারা কোন ধরনের কন্টেন্ট শুনলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তা নিয়ে তাদের সাথে আলোচনা করুন এবং কোনও কন্টেন্ট তাদের মনে বিরক্তি উৎপাদন করলে বা তারা উদ্বিগ্ন হলে, সেক্ষেত্রে তারা কী কী করতে পারেন, তা তাদের বুঝতে সাহায্য করুন। অভিভাবক এবং পরিবারকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য, Spotify নিচে একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করেছে, এতে শিশুদের জন্য ডিজাইন করা লেটেস্ট টুল এবং ফিচারের বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অভিভাবকীয় নিয়ন্ত্রণ, যা ব্যবহার করে আপনি অশ্লীল কন্টেন্ট-এর হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে পারবেন এবং যে কোনও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট বা মনোযোগ আকর্ষণ করা বিষয়ক ক্ষেত্রে অভিযোগ জানানোর নানা উপায়ও এখানে দেওয়া হয়েছে।
আপনার সন্তান ব্যবহার করতে পারবে এমন সব আলাদা আলাদা পরিষেবাতে নেভিগেট করা কঠিন এবং আমি প্রত্যেক পিতা-মাতা বা পরিচর্যাকারীদের এই সাজেশন দিই যে তারা যেন তাদের সন্তানের সাথে একসঙ্গে Spotify-কে বোঝার পাশাপাশি এটি জানার চেষ্টা করেন যে বাচ্চারা কোন ধরনের মিউজিক শুনছেন এবং কোন কোন উপায়ে তারা অন্যদের সাথে এনগেজ হচ্ছেন। এছাড়াও, এটি আপনার সন্তানদের অন্য শিশুদের প্রতি তাদের করা অ্যাকশন সম্পর্কে সচেতন হতে এবং প্লেলিস্টের শিরোনাম, প্রোফাইল বা প্লেলিস্ট ফটো/আপলোড করা আইটেমের বিষয়ে তাদের আরও সতর্ক হতে সাহায্য করবে। তাদের উৎসাহ দিন যাতে তারা আপনার সাথে প্লেলিস্ট শেয়ার করেন, কারণ এটি একসাথে কন্টেন্ট বেছে নিয়ে সাজানো ও কানেক্ট করা এবং সুন্দর ও ইতিবাচক কথোপকথনের সুযোগ তৈরি করে দিতে পারে।
মিউজিক এবং অডিও হল বাচ্চাদের বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের নিজেদের প্রকাশ করতে এবং এই বিশ্বকে বুঝতে সাহায্য করবে। সঠিক সহায়তার সাথে, আপনি তাদের গোপনীয়তা, স্বাধীনতা এবং আপনার নিজের অভিভাবকত্বের স্টাইলের ভারসাম্য বজায় রেখে তাদের আরও আত্মবিশ্বাসী, প্রাণোচ্ছল এবং কৌতূহলী হয়ে উঠতে Spotify-এর মতো টুলগুলি ব্যবহার করতে পারবেন। অবশেষে, এই বিষয়গুলি সম্পর্কে আপনার সন্তানের সাথে কথা বলাই হচ্ছে তাদের দেখানোর সর্বোত্তম উপায় যে তারা ডিজিটাল বিশ্ব সম্পর্কে শেখার সময় আপনি তাদের সহায়তা করার জন্য আছেন।
Alex Holmes, OBE
শিশু সুরক্ষা বিশেষজ্ঞ
Spotify হল একটি ডিজিটাল মিউজিক, পডকাস্ট এবং অডিওবুক পরিষেবা যা সারা বিশ্বের ক্রিয়েটরদের লক্ষ লক্ষ গান এবং অন্যান্য কন্টেন্ট শোনার অ্যাক্সেস দেয়। আমরা বুঝি যে পিতা বা মাতা ও কেয়ারগিভারদের জন্য ডিজিটাল বিশ্ব জুড়ে নেভিগেট করে কোন কোন কন্টেন্ট ভালো নয় তার উপরে নজর রাখা চ্যালেঞ্জিং হতে পারে এবং আপনার পরিবারের জন্য সঠিক কন্টেন্ট এবং অভিজ্ঞতার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ব্যক্তিগত লেভেলের হয়। কম বয়সী শ্রোতাদের জন্য আকর্ষণীয় এবং তাদের প্রয়োজনকে বিবেচনায় রেখে একটি উপযুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তামূলক পদক্ষেপ তৈরি করেছি। এর মধ্যে রয়েছে:
শিশু সুরক্ষার ল্যান্ডস্কেপ বিকশিত হওয়ার পাশাপাশি, আমাদের নীতি, টুল ও কার্যক্ষমতা রিফাইন করা চালিয়ে যাব। এটি না হওয়া পর্যন্ত, একজন পিতা বা মাতা অথবা অভিভাবক হিসাবে কম বয়সী শ্রোতাদের জন্য আরও ভালো অভিজ্ঞতা ডিজাইন করতে, আপনি কোন কোন ধাপ গ্রহণ করতে পারেন, তার ব্যাপারে আরও জানতে বিস্তারিত পড়ুন।
সব ব্যবহারকারীদের অবশ্যই তাদের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকা দেশের ক্ষেত্রে ন্যূনতম বয়সের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। যদি আপনার সন্তানের বয়স Spotify ব্যবহারের ন্যূনতম বয়সের চেয়ে কম হয় অথবা তিনি যদি আমাদের ব্যবহারের শর্তাবলী পূরণ না করেন, তবে তার অ্যাকাউন্ট অবশ্যই বন্ধ করে দেওয়া হবে অথবা একটি ম্যানেজ করা অ্যাকাউন্ট হিসাবে বজায় রাখা হবে।
অ্যাকাউন্ট তৈরি করার সময়, আপনার বাচ্চার বয়স সঠিকভাবে দেখানোটা গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে এবং আমাদের একটি প্রোডাক্টের অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করে।
ম্যানেজ করা অ্যাকাউন্ট এমন ধরনের মিউজিকের অভিজ্ঞতা প্রদান করে যা বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা স্বাধীনভাবে এক্সপ্লোর করতে পারে এবং এটি বাচ্চাদের মিউজিক শোনার পরিবেশকে গাইড করা এবং গঠন করার জন্য পিতা বা মাতা অথবা যত্ন-পরিচর্যাকারীকে বিভিন্ন টুল প্রদান করে। 13 বছরের কম বয়সী (বা স্থানীয় সমতুল্য বয়সের) শ্রোতাদের জন্য ডিজাইন করা এই অ্যাকাউন্ট তাদের নতুন সব শব্দ বা গানের সাথে পরিচিত হতে এবং মিউজিকের অনেক বড় ক্যাটালগ থেকে নিজেদের পছন্দ গড়ে তুলতে সাহায্য করে। নির্দিষ্ট কিছু বেছে নেওয়া মার্কেটে, Spotify Premium ফ্যামিলি এবং ফ্রি টিয়ার অ্যাকাউন্টের মধ্যে ম্যানেজ করা অ্যাকাউন্ট উপলভ্য। ডিফল্ট হিসাবে সব ম্যানেজ করা অ্যাকাউন্টের ক্ষেত্রে, নিম্নলিখিত ফিচার প্রযোজ্য হবে:
এছাড়াও, আমাদের সহজ ইন-অ্যাপ কন্ট্রোলের মাধ্যমে, কম বয়সী শ্রোতারা কী অ্যাক্সেস করতে পারবে তা পিতা বা মাতা বা যত্ন-পরিচর্যাকারী নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং প্রতিটি পরিবারের জীবনাযাত্রাও আলাদা, তাই আমাদের টুল আরও উন্নত করার ব্যাপারে দায়বদ্ধ, যাতে পিতা বা মাতা এবং যত্ন-পরিচর্যাকারী সংশ্লিষ্ট সেইসব উপায় অবলম্বন করে বাচ্চাদের মিউজিক শেয়ার করতে পারেন, যেগুলি তারা সঠিক বলে মনে করেন। বর্তমানে এইসব টুলের মধ্যে যেসব সুবিধা রয়েছে:
একটি স্বতন্ত্র অ্যাপ যা কিউরেট করা অভিজ্ঞতা প্রদান করে এবং এতে এমন কন্টেন্ট রয়েছে যা কমবয়সী শিশুদের বেশি পছন্দ হতে পারে। আরও জানতে, এখানে ক্লিক করুন।
Spotify-এর সব কন্টেন্টকে স্থানীয় আইন এবং আমাদের প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলতে হবে। আমাদের Spotify Safety Advisory Council সংস্থা সহ বিশ্বস্ত বৈশ্বিক সুরক্ষা বিশেষজ্ঞদের ফিডব্যাক নিয়ে, আমাদের সুরক্ষা নীতি বিশেষজ্ঞদের ইন-হাউস টিম এইসব নিয়ম তৈরি করেছে। এছাড়াও, অতি দ্রুততার সাথে কন্টেন্ট পর্যালোচনা করতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয় নিশ্চিত করতে, বিশ্বজুড়ে আমাদের কর্মীরা সব সময় তৎপর রয়েছে।
আমাদের নীতিমালা এবং বিধিনিষেধ প্রয়োগের পদ্ধতি স্থির নয় এবং এগুলি পরিবর্তনশীল অপব্যবহারের ট্রেন্ড, বৈশ্বিক নিয়ন্ত্রক পটভূমি, নতুন ধরনের কন্টেন্ট এবং আমাদের বিশ্বস্ত নিরাপত্তা পার্টনারদের ফিডব্যাকের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিবর্তিত হয়।
আমাদের প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘন করতে পারে বলে মনে হচ্ছে এমন কোনও কন্টেন্ট দেখতে পেলে, অনুগ্রহ করে এই ফর্ম-এর মাধ্যমে তার ব্যাপারে অভিযোগ জানান। অভিযোগ জানানোর অতিরিক্ত বিকল্প সম্পর্কে আরও জানতে, আমাদের সুরক্ষা ও প্রাইভেসি সেন্টার দেখুন।
আমরা বাচ্চাদের ডেটা সহ আমাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া কার্যকর করেছি। ব্যক্তিগত ডেটা ব্যবহারের কিছু উপায় হল, আপনার ভাষায় বিভিন্ন সাজেশন প্রদান করা, আপনার পছন্দ হতে পারে এমন কোনও গানের নাম সাজেস্ট করা অথবা আপনার নতুন পছন্দসই কোনও শিল্পীকে খুঁজে পেতে সাহায্য করা।
আমরা কীভাবে আপনার ডেটা ও গোপনীয়তা সংক্রান্ত অধিকার এবং পছন্দ ব্যবহার করি এবং কীভাবে সেটিংস অ্যাডজাস্ট করতে হয় তার ব্যাপারে আরও জানতে, অনুগ্রহ করে আমাদের সুরক্ষা ও প্রাইভেসি সেন্টার দেখুন এবং আমাদের গোপনীয়তা নীতি পড়ুন। আপনি যদি কোনও ম্যানেজ করা অ্যাকাউন্ট থাকা কোনও কম বয়সী শ্রোতার পিতা বা মাতা বা যত্ন-পরিচর্যাকারী হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ম্যানেজ করা অ্যাকাউন্টের পিতা বা মাতা এবং অভিভাবকদের জন্য গোপনীয়তা নোটিস এবং আমাদের কম বয়সী শ্রোতার গোপনীয়তা নীতি পড়ে দেখুন।
Spotify-এর কিছু ফিচার শুধু সেইসব ব্যবহারকারীর জন্য উপলভ্য, যারা নির্ধারিত ন্যূনতম বয়সের শর্ত পূরণ করেন। যদি কম বয়সী শ্রোতারা কোনও নির্দিষ্ট ফিচারের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না করেন, তাহলে তারা সেটি ব্যবহার করতে পারবেন না। বর্তমানে এইসব টুলের মধ্যে যেসব সুবিধা রয়েছে:
কোনও কম বয়সী শ্রোতার বয়স, আপনার দেশে Spotify পরিষেবার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়সের চেয়ে কম বলে কনফার্ম করা হলে, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ও তারপরে মুছে দেওয়া হবে।
পেশাদারদের জন্য পরামর্শ: কম বয়সী শ্রোতারা ঠিক কী অ্যাক্সেস করতে পারছে এবং কী পারছে না, তা দেখার সবচেয়ে সহজ উপায় হল একসাথে তাদের অ্যাকাউন্ট সেটিংস পর্যালোচনা করা অথবা একটি ম্যানেজ করা অ্যাকাউন্টের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ম্যানেজ করা।
আপনি বয়স নিশ্চিতকরণ সম্পর্কে এখানে আরও পড়তে পারেন।